সংবিধানের কোন ভাগে 'মৌলিক অধিকার' বর্ণিত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: তৃতীয় ভাগে
সঠিক উত্তর
সঠিক উত্তর: তৃতীয় ভাগে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ বা অধ্যায় রয়েছে।
- ১১টি ভাগের অধীনে মোট ১৫৩টি অনুচ্ছেদ এবং ৭টি তফসিল রয়েছে।
- সংবিধানের তৃতীয় ভাগে 'মৌলিক অধিকার' বর্ণিত হয়েছে।
- তৃতীয় ভাগে অনুচ্ছেদ ২৬ থেকে শুরু করে ৪৭ক অনুচ্ছেদ পর্যন্ত নাগরিকদের সমতা, বাক-স্বাধীনতা, চলাফেরা, ধর্মীয় স্বাধীনতা এবং জীবন ধারণের অধিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিক অধিকারগুলো নিশ্চিত করা হয়েছে।
⇒ বাংলাদেশের সংবিধানের ১১টি ভাগ বা অধ্যায়:
• প্রথম ভাগ: প্রজাতন্ত্র
• দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
• তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
• চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
• পঞ্চম ভাগ: আইনসভা
• ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ
• সপ্তম ভাগ: নির্বাচন
• অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
• নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
• নবম-ক ভাগ: জরুরি বিধানাবলী
• দশম ভাগ: সংবিধান সংশোধন
• একাদশ ভাগ: বিবিধ
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন