জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম কী ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: UNTSO
সঠিক উত্তর
সঠিক উত্তর: UNTSO
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়। এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।
- সর্বপ্রথম সশস্ত্র শান্তিরক্ষা অভিযানটি ছিল প্রথম জাতিসংঘ জরুরি বাহিনী (ইউএনইএফ-১), যা ১৯৫৬ সালে সুয়েজ সংকট মোকাবেলায় সফলভাবে মোতায়েন করা হয়েছিল।
- ১৯৬০ সালে শুরু হওয়া কঙ্গোতে জাতিসংঘ অভিযান (ONUC) ছিল প্রথম বৃহৎ আকারের মিশন, যার সর্বোচ্চ পর্যায়ে প্রায় ২০,০০০ সামরিক কর্মী নিযুক্ত ছিল।
• জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে।
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।
উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করেন ১৯৮৮ সালে।
অন্যদিকে,
- আইভরি কোস্টে জাতিসংঘ কার্যক্রম (UNOCI)- এপ্রিল ২০০৪ - জুন ২০১৭।
- সুদানে জাতিসংঘ মিশন (UNMIS)- মার্চ ২০০৫ - জুলাই ২০১১।
উৎস: United Nations Peacekeeping ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন