‘বিদ্যাহীন’ সমাসবদ্ধ পদের সঠিক ব্যাসবাক্য কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিদ্যা দ্বারা হীন
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিদ্যা দ্বারা হীন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘বিদ্যাহীন’ সমাসবদ্ধ পদের সঠিক ব্যাসবাক্য- বিদ্যা দ্বারা হীন।
- এটি তৃতীয়া তৎপুরুষ সমাস।
------
• তৃতীয়া তৎপুরুষ সমাস:
- যে সমাসে পূর্বপদে থাকা তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি) লোপ পায়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
- যেমন—
- মন দিয়ে গড়া = মনগড়া,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
- মধু দিয়ে মাখা = মধুমাখা।
- এছাড়া উন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস গঠিত হয়।
- যেমন—
- এক দ্বারা উন = একোন,
- বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন,
- জ্ঞান দ্বারা শূন্য = জ্ঞানশূন্য,
- পাঁচ দ্বারা কম = পাঁচ কম।
- তদ্রূপ, উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে থাকলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
- যেমন—
- স্বর্ণ দ্বারা মণ্ডিত = স্বর্ণমণ্ডিত,
- হীরক দ্বারা খচিত = হীরকখচিত,
- চন্দন দ্বারা চর্চিত = চন্দনচর্চিত,
- রত্ন দ্বারা শোভিত = রত্নশোভিত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন