মূল বিষয়বস্তুতে যান

মীর মশাররফ হোসেন রচিত 'গাজী মিয়াঁর বস্তানী' কোন ধরনের সাহিত্যকর্ম?

সঠিক উত্তর

আত্মজৈবনিক উপন্যাস

সঠিক উত্তর: আত্মজৈবনিক উপন্যাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মীর মশাররফ হোসেন রচিত আত্মজৈবনিক উপন্যাস - 'গাজী মিয়াঁর বস্তানী'।

• 'গাজী মিয়াঁর বস্তানী' গ্রন্থ সম্পর্কিত আলোচনা:
- 'গাজী মিয়াঁর বস্তানী' মীর মশাররফ হোসেন রচিত আত্মজৈবনিক উপন্যাস।
- এর প্রথম অংশ ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; দ্বিতীয় অংশ পুস্তকাকারে স্বতন্ত্রভাবে প্রকাশিত হয়নি, তবে মীর রচিত আত্মজীবনী আমার জীবনী-তে এর কিয়দংশ মুদ্রিত হয়।
- গ্রন্থের প্রচ্ছদপটে গ্রন্থকার হিসেবে মীর মশাররফ হোসেনের নাম মুদ্রিত হয়নি; স্বত্বাধিকারী হিসেবে তাঁর ছদ্মনাম ‘উদাসীন পথিক’ মুদ্রিত হয়েছে।

উপন্যাসের মূল ঘটনা:
- সোনাবিবি ও মনিবিবি নামে দুই বিধবা মহিলা জমিদারের দ্বন্দ্ব উপন্যাসের মূল ঘটনা।
- উপন্যাসের নায়ক-নায়িকা ও স্থানের নামকরণ অভিনব, যেমন অরাজকপুর, যমদ্বার, নচ্ছারপুর, পয়জারন্নেসা, সবলোট চৌধুরী, ভেড়াকান্ত, জয়ঢাক ইত্যাদি। - ভেড়াকান্ত চরিত্রে লেখকের নিজের ছায়াপাত আছে বলে গ্রন্থখানিকে আত্মজৈবনিক রচনা বলে অভিহিত করা হয়।
- এটি সেকালের একটি সামাজিক দর্পণস্বরূপ।
- মুসলমান জমিদারদের জীবনধারা, সমাজে নারীর স্থান, হিন্দু-মুসলিম পারস্পরিক সম্পর্ক, দেশের শাসনব্যবস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার দুর্নীতির কথা ব্যঙ্গাত্মক ভাষায় এতে বর্ণনা করা হয়েছে।
- উপন্যাসটির চরিত্রের নামকরণে সংস্কৃত রূপকধর্মী নাটক বা প্রহসনের প্রভাব রয়েছে।
-----------------------------
মীর মশাররফ হোসেন:
- তিনি একজন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক ছিলেন।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

- তাঁর সাহিত্যকর্ম:
নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।

প্রহসন:
- টালা অভিনয়।

উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী। (আত্মজৈবনিক উপন্যাস)

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ছোট প্রবন্ধ
  2. ভ্রমণকাহিনি
  3. আত্মজৈবনিক উপন্যাস সঠিক
  4. নাটক

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল