"আমার বাড়ী যাইও ভ্রমর বসতে দেব পিঁড়ে
জলপান যে করতে দেব শালিধানের চিড়ে।"- পঙ্ক্তিটির রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জসীম উদ্দীন
সঠিক উত্তর
সঠিক উত্তর: জসীম উদ্দীন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
"আমার বাড়ী যাইও ভ্রমর বসতে দেব পিঁড়ে
জলপান যে করতে দেব শালিধানের চিড়ে।"- পঙ্ক্তিটির রচয়িতা জসীম উদ্দীন।
- এটি‘আমার বাড়ী’ ছড়াংশ।
- জসীম উদ্দীনের ‘হাসু’ শিশুতোষ কাব্যের অন্তর্গত।
জসীম উদ্দীন:
- তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ১৯০৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
- তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- জসীম উদ্দীন রচিত উপন্যাস 'বোবা কাহিনী'।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- ১৯২৯ সালে প্রকাশিত তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য।
- E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশী।
- হাসু।
- ডালিম কুমার।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন