জাপানের নভোযান ‘মুন স্নাইপার’: - জাপানের মহাকাশ সংস্থা এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)। - জাপানি চন্দ্রযান ‘দ্য স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন’ (স্লিম) ২০ জানুয়ারি, ২০২৪ তারিখে চাঁদে অবতরণ করে। - এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের পরে পঞ্চম দেশ হিসেবে সফলভাবে চাঁদে সফট ল্যান্ডিং করল জাপান। - প্রথম মানবযান চাঁদে অবতরণের ৫০ বছর পর জাপনের স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) চাঁদের মাটি স্পর্শ করেছে।