'পাঞ্জাবি’- এটি কোন ধরনের শব্দ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রূঢ় শব্দ
সঠিক উত্তর
সঠিক উত্তর: রূঢ় শব্দ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
-'পাঞ্জাবি' রূঢ় শব্দ।
-----------------------
• রূঢ় বা রূঢ়ী শব্দ:
- যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি বা প্রত্যয়ের অর্থ অনুসরণ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসবকে রূঢ় বা রূঢ়ী শব্দ বলা হয়।
- উদাহরণসরূপ:
- পাঞ্জাবি, গবেষণা, সন্দেশ, জ্যাঠামি ,প্রবীণ, অতিথি, কুশল, গবাক্ষ, দুহিতা, বাঁশি, রাখাল, স্নাতক, তৈল ইত্যাদি।
---------------------------
অন্যদিকে,
• যৌগিক শব্দ:
- যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তাকে বলা হয় যৌগিক শব্দ।
- যেমন-
- মিতালি, গায়ক, মধুর, গুণবান, পাঠক, ভাড়াটে, সংবাদদাতা, বিদ্যালয়, পাচক, চরণ, পক্ষী ইত্যাদি।
•মৌলিক শব্দ:
- যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয় মৌলিক শব্দ।
- উদাহরণ-
- আম, কলা, দেশ, গোলাপ, ভাই, বোন, হাত, পা, নাক, মাটি, ঘর, বউ ইত্যাদি।
• যোগরূঢ় শব্দ:
- সমাসনিষ্পন্ন কিছু শব্দ, যাদের ব্যাসবাক্যের সরাসরি অর্থ প্রকাশ না করে তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেগুলোকে যোগরূঢ় শব্দ বলা হয়।
- যেমন-
- জলদ, পঙ্কজ, মন্দির, জলদ, রাজপুত, অন্ন, জলধি, মহাযাত্রা, সরােজ ইত্যাদি।
উৎস: ব্যাকরণ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন