নিচের কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতির একটি উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কণ্ঠস্বর যাচাইকরণ
সঠিক উত্তর
সঠিক উত্তর: কণ্ঠস্বর যাচাইকরণ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
অপটিক্যাল ফাইবার এক রকমের যোগাযোগ মাধ্যম, এতে সিগন্যাল বা ডাটা আলোর মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়।
আই সি টি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কণ্ঠস্বর বা কথা বলার ধরন একজন মানুষের আচরণগত বৈশিষ্ট্য হিসেবে গণ্য হয়। কারণ মানুষের স্বরযন্ত্রের গঠন ছাড়াও কথা বলার ভঙ্গি, উচ্চারণ রীতি এবং সুরের ওঠানামা (Pitch/Cadence) একেকজনের একেক রকম হয়, যা সময়ের সাথে বা পরিস্থিতির প্রেক্ষিতে সামান্য পরিবর্তিত হতে পারে।
• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
- এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।
• দেহের গঠন ও আচরনগত বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন-
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ (ফিংগার প্রিন্ট),
- হাতের রেখা শনাক্তকরণ (হ্যান্ড জিওমিট্রি),
- ফেইস রিকোগনিশন,
- চোখের আইরিস ও রেটিনা শনাক্তকরণ,
- ডিএনএ টেস্ট।
২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ (ভয়েস রিকোগনিশন),
- সিগনেচার ভেরিফিকেশন,
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।
উৎস: ১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।
২. Computer and ICT Cloud[Live Publications]
রেফারেন্স মাত্র
আই সি টি বিষয়ের আরও প্রশ্ন