মূল বিষয়বস্তুতে যান

"যত পড়ছি, ততই নতুন করে জানছি।" বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?

সঠিক উত্তর

সাপেক্ষ যোজক

সঠিক উত্তর: সাপেক্ষ যোজক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

"যত পড়ছি, ততই নতুন করে জানছি।" বাক্যটি সাপেক্ষ যোজক নির্দেশ করেছে।
-----------
• সাপেক্ষ যোজক:
-
একে অপরের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
- উদাহরণ:
- যদি রোদ ওঠে, তবে রওনা দেব।
- যত পড়ছি, ততই নতুন করে জানছি।
--------
• যোজক:
- পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে যোজক বলে।
- যেমন – এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি।

• যোজকের শ্রেণিবিভাগ:

১. সাধারণ যোজক:
- দুটি শব্দ বা বাক্যকে যোগ করে।
- উদাহরণ:
- রহিম ও করিম এই কাজটি করেছে।
- জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো।

২. বিকল্প যোজক:
- একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
- উদাহরণ:
- লাল বা নীল কলমটা আনো।
- চা না-হয় কফি খান।

৩. বিরোধ যোজক:
- বাক্যের দুটি অংশ সংযুক্ত করে এবং প্রথম অংশের সঙ্গে বিরোধ তৈরি করে।
- উদাহরণ:
- এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না।
- তাকে আসতে বললাম, তবু এল না।

৪. কারণ যোজক:
- বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
- উদাহরণ:
- জিনিসের দাম বেড়েছে, কারণ চাহিদা বেশি।
- বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সাপেক্ষ যোজক সঠিক
  2. সাধারণ যোজক
  3. বিকল্প যোজক
  4. বিরোধ যোজক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল