মেধাবী
Toggle menu

‘আমি বিজয় দেখিছি' মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থটির রচয়িতা কে?

সঠিক উত্তর
এম আর আখতার মুকুল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘আমি বিজয় দেখিছি':
- ‘আমি বিজয় দেখিছি' এম আর আখতার মুকুল রচিত একটি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ।
- এই বইতে এম আর আখতার বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলেছেন। এ-বিষয়ে লেখার বিশেষ অধিকার তাঁর আছে।
- যুদ্ধের সময় তিনি যা দেখেছিলেন ও শুনেছিলেন যেসব দলিল করেছিলেন, যেসব বিষয় অনুমান করেছিলেন এবং প্রাসঙ্গিক যেসব তথ্য পরে তাঁর গোচরীভূত হয়েছিল, তার সবই 'আমি নিলয় দেখেছি' গ্রন্থে স্থানলাভ করেছে।

- এই গ্রন্থ তিনি উৎসর্গ করেন- একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, যাঁরা লড়াই-এর ময়দানে আহত হয়েছেন, যাঁরা পরবর্তীকালে বেকারত্বের অভিশাপে জর্জরিত হচ্ছেন, যাঁরা বীরাঙ্গনা অথচ দুর্বিষহ জীবনযাপন করছেন এবং যাঁরা প্রতিশ্রুত বিচার লাভে বঞ্চিত হয়েছেন তাঁদের উদ্দেশ্যে।

----------------------------
• এম. আর আখতার মুকুল:
- এম আর আখতার মুকুল সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক।
- তাঁর জন্ম ১৯২৯ সালের ৯ আগস্ট বগুড়া জেলার মহাস্থানগড়ের অন্তর্গত চিংগাসপুর গ্রামে।
- ১৯৮৭ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনার দ্বিতীয় পর্যায়ে কিছুদিন কাজ করেছেন।পরে তিনি ঢাকায় সাগর পাবলিশার্স নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
- এ সংস্থাসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর রচিত ৬০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

• এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- পল্লী এক্সপ্রেস (অনুবাদ),
- রূপালী বাতাস,
- রূপালী বাতাস সোনালী আকাশ,
- মুজিবের রক্তলাল,
- ভাসানী মুজিবের রাজনীতি,
- পঞ্চাশ দশকে আমরা ও ভাষা আন্দোলন।

উৎস: ‘আমি বিজয় দেখিছি' গ্রন্থের ভূমিকা এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

হাসান হাফিজুর রহমান
সিরাজুল ইসলাম চৌধুরী
এম আর আখতার মুকুল সঠিক
মমতাজ উদদীন আহমদ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড