-
১৯৯১ সালের ৬ আগস্ট পঞ্চম জাতীয় সংসদে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে
সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।- এই লক্ষ্যে ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটে জনগণ সংশোধনীর পক্ষে সম্মতি দিলে ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংশোধনী বিলে স্বাক্ষর করেন।
- এর আগে ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের সংবিধান : আরিফ খান)