রবীন্দ্রনাথ ঠাকুরের 'আকাশ-প্রদীপ' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• রবীন্দ্রনাথ ঠাকুরের 'আকাশ-প্রদীপ' কাব্যগ্রন্থটি সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করা হয়েছে।
• 'আকাশ-প্রদীপ':
- 'আকাশ-প্রদীপ' (১৯৩৯) একটি কাব্যগ্রন্থ। অধিকাংশ কবিতায় শৈশবস্মৃতি এবং জীবন সায়াহ্নের অনুভূতির প্রকাশ, 'গোধূলিতে নামল আঁধার' কবিতাটিকে কাব্যগ্রন্থের মূলসুর বলা হয়। এই কাব্য সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যেসব আধুনিক কবি রবীন্দ্রনাথের কাব্যসৃষ্টিকে কালবারিত বলে মনে করতেন তাদের উদ্দেশে কিঞ্চিৎ কটাক্ষ আছে এ গ্রন্থে।
----------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বোচ্চ প্রতিভা ও সর্বসাধারণের প্রিয় ব্যক্তি ছিলেন।
- তিনি ছিলেন সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, সঙ্গীতরচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী ও শিক্ষাবিদ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১৮৭৮ সালে ইংরেজি সাহিত্যের পাঠের উদ্দেশ্যে তিনি প্রথম ইংল্যান্ড যান।
- তিনি ১৮৮৪ সালে ব্রাহ্মসমাজের দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯০১ সালে শান্তিনিকেতনে স্থায়িভাবে বসবাস শুরু করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কাব্যগ্রন্থের নাম:
- কবিকাহিনী,
- বনফুল,
- ভানুসিংহ ঠাকুরের পদাবলী,
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- চৈতালি,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- গীতিমাল্য,
- খেয়া,
- বলাকা,
- মহুয়া,
- পূরবী,
- পুনশ্চ,
- শেষ সপ্তক,
- স্ফুলিঙ্গ,
- ছড়ার ছবি,
- শেষ লেখা,
- আরোগ্য ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন