প্রোগ্রামের ত্রুটি বা সমস্যা খুঁজে বের করে সংশোধন করার প্রক্রিয়াকে কী বলে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডিবাগিং
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডিবাগিং
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলে।
• ডিবাগিং:
- 1945 সালে মার্ক 1 কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায় এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি।
- সব ভুলত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোন প্রোগ্রামই ব্যবহার করা যায় না।
- ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়।
- প্রয়োজন হলে কোন প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়।
- এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করতে হয়।
উল্লেখ্য,
• কোডিং : কোনো কাজ সম্পাদনের জন্য প্রোগ্রামিং ভাষায় নির্দেশনা লেখা।
• কম্পাইলিং : প্রোগ্রামের কোডকে মেশিন ভাষায় রূপান্তর করার প্রক্রিয়া।
• এক্সিকিউশন : কোড চালিয়ে প্রোগ্রামের আউটপুট পাওয়া বা কাজ সম্পাদন করা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন