খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কামাল হোসেন
সঠিক উত্তর
সঠিক উত্তর: কামাল হোসেন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সংবিধান প্রণয়ন ইতিহাস:
• ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়।
• রাষ্ট্রপতি ১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন।
• এই আদেশ অনুসারে ডিসেম্বর, ৪০৪ জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়।
• ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়।
• ওই অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
• সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেন।
• ড. কামাল হোসেন ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন।
• এটি ৪ নভেম্বর ১৯৭২ সালে গৃহীত হয় হয়।
• পরবর্তীতে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়।
• একই দিন গণপরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়।
উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন