এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ হচ্ছে হুমায়ুন আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
ছাপ্পান্ন হাজার বর্গমাইল:
- হুমায়ুন আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’।
- এটি প্রকাশিত হয় ১৯৯৪ সালে।
- এই উপন্যাসের প্রকাশের মাধ্যমে হুমায়ুন আজাদ ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন।
- উপন্যাসের প্রধান চরিত্র রাশেদকে এই কাহিনীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।
হুমায়ুন আজাদ:
- হুমায়ুন আজাদ ছিলেন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক ও ভাষাবিজ্ঞানী।
- তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালের ২৮ এপ্রিল, বিক্রমপুরের রাড়িখালে।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার’ প্রকাশিত হয় ১৯৭৩ সালে।
- দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘জ্বলো চিতাবাঘ’ প্রকাশিত হয় ১৯৮৩ সালে।
উপন্যাসসমূহ:
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল (প্রথম প্রকাশিত),
- সবকিছু ভেঙে পড়ে,
- মানুষ হিসেবে আমার অপরাধসমূহ,
- রাজনীতিবিদগণ,
- পাক সার জমিন সাদ বাদ,
- একটি খুনের স্বপ্ন, ইত্যাদি।
কাব্যগ্রন্থসমূহ:
- কাফনে মোড়া অশ্রুবিন্দু,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল,
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে,
- পেরোনোর কিছু নেই, ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড