মেধাবী
Toggle menu

নিচের কোনটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান?

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সঠিক উত্তর: ২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর অক্ষ রেখা অথবা ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমা রেখা।
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
--------------------------------

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- কোন দেশের ভৌগলিক অবস্থান বলতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাভিত্তিক অবস্থানকে বোঝায়।
- বাংলাদেশ ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমা রেখা এবং ২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর অক্ষ রেখার মধ্যে অবস্থিত।
- পূর্ব থেকে পশ্চিমে এর সর্বোচ্চ বিস্তৃতি প্রায় ৪৪০ কি.মি. এবং উত্তর উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ দক্ষিণ-পূর্বে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কি.মি.।
- বাংলাদেশের পশ্চিমে, উত্তরে, পূর্বে ও দক্ষিণ পূর্বে ঘিরে রয়েছে যথাক্রমে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মায়ানমার সীমান্ত।
- দেশটির দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূলীয় সীমারেখা।
- বাংলাদেশের সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিমি)।
- এর অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কি.মি.) পর্যন্ত বিস্তৃত।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৮৮°০১' - ৯২°৪১' উত্তর অক্ষাংশে
৮৮°০১' - ৯২°৪১' পশ্চিম দ্রাঘিমা
২০°৩০' থেকে ২৬°৩৮' উত্তর অক্ষ
২০°৩০' থেকে ২৬°৩৮' দক্ষিণ অক্ষ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড