প্লাস্টিক দূষণ প্রতিরোধ জাতিসংঘের বৈঠক:- প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ৫ আগস্ট, ২০২৫ তারিখে বৈঠক শুরু হয়েছে। - এ আলোচনার আয়োজন করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)।
- বৈঠকে প্রায় ১৮০টি দেশের প্রতিনিধিরা প্লাস্টিক দূষণ রোধে করণীয় ঠিক করতে এবং একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা করছে।
- আলোচনায় সভাপতিত্ব করছেন ইকুয়েডরের কূটনীতিক লুইস ভায়াস ভালদিভিয়েসো।
- এই বৈঠকে অবশ্যই প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার হ্রাসে একটি বৈশ্বিক বাধ্যতামূলক উচ্চাভিলাষী চুক্তি হওয়া দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বে বছরে প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহারযোগ্য।
- অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মতে, এই সমস্যার যদি সমাধান না করা হয়, তাহলে ২০৬০ সালের মধ্যে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ তিনগুণ হতে পারে।
- এদিকে, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি জানিয়েছে, ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্য মাটি ও পানিতে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [
Link]