মূল বিষয়বস্তুতে যান

'শুক্রবার থেকে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু।' - কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর

অপাদানে ৫মী

সঠিক উত্তর: অপাদানে ৫মী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

→ 'শুক্রবার থেকে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু।' - অপাদান কারকে ৫মী বিভক্তি।

• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন:
- গাছ থেকে পাতা পড়ে। (বিচ্যুত)
- দুধ থেকে দই হয়। (গৃহীত)
- খেজুর রসে গুড় হয়। (জাত)
- পাপে বিরত হও। (বিরত)
- দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। (দূরীভূত)
- বিপদ থেকে বাঁচাও। (রক্ষিত)
- সোমবার থেকে পরীক্ষা শুরু। (আরম্ভ)
- বাঘকে ভয় পায় না কে? (ভীত)

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
⇒ অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
• প্রথমা বিভক্তি:
- বাড়ি ঘুরে এসো।

• দ্বিতীয়া বিভক্তি:
- বাবাকে বড্ড ভয় পাই।

• পঞ্চমী বিভক্তি:
- শুক্রবার থেকে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু।


• ষষ্ঠী বিভিক্ত:
- ফুলের গন্ধে ঘুম আসে না।

• সপ্তমী বিভক্তি:
- তিলে তৈল হয়।
- টাকায় টাকা হয়।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কর্মে ৫মী
  2. অপাদানে ৫মী সঠিক
  3. করণে ৫মী
  4. অধিকরণে ৫মী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল