একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৪০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৯ মিনিট দেরি হয়। আবার ৫০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৬ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫০ কি.মি.
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫০ কি.মি.
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রশ্ন: একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৪০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৯ মিনিট দেরি হয়। আবার ৫০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৬ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত?
সমাধান:
ধরি,
যাত্রা পথের দূরত্ব = ’ক’ কি.মি.
ঘণ্টায় ৪০ কি.মি. বেগে ’ক’ কি.মি. পথ অতিক্রম করতে সময় লাগে ক/৪০ ঘণ্টা
ঘণ্টায় ৫০ কি.মি. বেগে ’ক’ কি.মি. পথ অতিক্রম করতে সময় লাগে ক/৫০ ঘণ্টা
১ম সময় ও ২য় সময়ের পার্থক্য = (৯ + ৬) মিনিট = ১৫ মিনিট
= ১৫/৬০ = ১/৪ ঘণ্টা
প্রশ্নমতে,
(ক/৪০) - (ক/৫০) = ১/৪
বা, (৫ক - ৪ক)/২০০ = ১/৪
বা, ক/২০০ = ১/৪
বা, ক = ২০০/৪
∴ ক = ৫০ কি.মি.
∴ যাত্রা পথের দূরত্ব = ৫০ কি.মি. ।
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন