“মূর্ধা স্পৃষ্ট” ব্যঞ্জনের উদাহরণ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ট, ঠ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ট, ঠ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• “মূর্ধা স্পৃষ্ট” ব্যঞ্জনের উদাহরণ- ট, ঠ ।
- এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের সামনের অংশকে উল্টিয়ে দাঁতের পেছনের শক্ত অংশ বা মূর্ধাকে ছুঁয়ে বলা হয়।
- মূর্ধন্য বর্ণগুলি বাংলা ব্যঞ্জনবর্ণের ট-বর্গের অন্তর্ভুক্ত।
-----------------------
• স্পৃষ্ট ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাগযন্ত্র পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথ বন্ধ করে, সেগুলোকেই স্পৃষ্ট ব্যঞ্জন বলে।
- এগুলো স্পর্শ ব্যঞ্জন নামেও পরিচিত।
- উচ্চারণের স্থান অনুযায়ী এগুলোকে ওষ্ঠ স্পৃষ্ট, দন্ত স্পৃষ্ট, মূর্ধা স্পৃষ্ট, তালু স্পৃষ্ট এবং কণ্ঠ স্পৃষ্ট—এই পাঁচ ভাগে ভাগ করা যায়।
- যথা—
• ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ।
• দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ।
• মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ।
• তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।
• কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।
উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন