ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে 'চোক পয়েন্ট' কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাণিজ্য ও চলাচলের জন্য ব্যবহৃত অত্যন্ত সরু ও কৌশলগত পথ
সঠিক উত্তর
সঠিক উত্তর: বাণিজ্য ও চলাচলের জন্য ব্যবহৃত অত্যন্ত সরু ও কৌশলগত পথ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
চোক পয়েন্ট (Choke Point):
- ভূ-রাজনীতি এবং সামুদ্রিক বাণিজ্যে 'চোক পয়েন্ট' বলতে এমন কিছু অত্যন্ত সরু ও কৌশলগত জলপথকে যথা: প্রণালী বা খাল বোঝায়, যার মধ্য দিয়ে বিশ্বের প্রধান বাণিজ্যিক জাহাজ বা খনিজ তেল পরিবাহী ট্যাংকারগুলো যাতায়াত করতে বাধ্য হয়।
- এই পথগুলো কোনো কারণে বন্ধ বা অবরুদ্ধ হয়ে পড়লে বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়ে, তেলের দাম আকাশচুম্বী হয় এবং আন্তর্জাতিক অর্থনীতিতে ধস নামে।
- বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০% সমুদ্রপথে সম্পন্ন হয়।
প্রধান বৈশ্বিক চোক পয়েন্টসমূহ:
- হরমুজ প্রণালী: পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। বিশ্বের এক-তৃতীয়াংশ সমুদ্রজাত তেল এই সংকীর্ণ পথ দিয়ে পরিবাহিত হয়।
- মালাক্কা প্রণালী: ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এশিয়ার প্রধান অর্থনৈতিক পরাশক্তিগুলোর (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া) বাণিজ্যের প্রধান রুট এটি।
- সুয়েজ খাল: লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত নৌপথ।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন