মেধাবী
Toggle menu

কে ফারাক্কা লং মার্চের নেতৃত্ব প্রদান করেন?

সঠিক উত্তর
মাওলানা ভাসানী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ফারাক্কা লং মার্চ:
- ফারাক্কা লং মার্চের নেতৃত্ব প্রদান করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- ১৯৭৬ সালের ১৬ মে, তিনি রাজশাহী থেকে ফারাক্কা ব্যারাজ অভিমুখে এই লং মার্চ পরিচালনা করেন।
- এর উদ্দেশ্য ছিল ভারতের ফারাক্কা ব্যারাজ চালুর ফলে বাংলাদেশে পানির প্রবাহ কমে যাওয়ার প্রতিবাদ জানানো।
- ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নদী-ভাঙন, খরা ও মরুকরণের আশঙ্কা সৃষ্টি করে।
- মওলানা ভাসানী এই অবস্থাকে বাংলাদেশের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন।
- তাঁর এই কর্মসূচি দেশের জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এতে আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকৃষ্ট হয়।
- লং মার্চটি ছিল পরিবেশ, পানির অধিকার ও প্রতিবেশী দেশের আচরণের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম বড় ধরনের প্রতিবাদ। ভাসানীর এই নেতৃত্ব রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় তাঁর দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটায়।

• আব্দুল হামিদ খান ভাসানী:
- ভাসানী ১৮৮০ সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ছিলেন হাজী শরাফত আলী খান।
- ১৯১৯ সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়।
- ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি বাঁধ নির্মাণ করেন।
- ভাসানচরের জনসাধারণ তাকে ‘ভাসানী সাহেব’ বলে অভিহিত করে এবং পরবর্তীকালে এ উপাধি তাঁর নামের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।
- ১৯৩৭ সালে ভাসানী মুসলিম লীগে যোগ দেন।

সূত্র: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

এ কে ফজলুল হক
আবুল কালাম আজাদ
মাওলানা ভাসানী সঠিক
হোসেন শহীদ সোহরাওয়ার্দী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড