চর্যাপদের কবিদের মধ্যে সর্বাধিক পদ রচনার অধিকারী কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কাহ্ন পা
সঠিক উত্তর
সঠিক উত্তর: কাহ্ন পা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• চর্যাপদের কবিদের মধ্যে সর্বাধিক পদ রচনার অধিকারী- কাহ্ন পা।
--------
• কাহ্ন পা:
- কাহ্ন পাদ চর্যাপদের অন্যতম শ্রেষ্ঠ কবি ও সিদ্ধাচার্য।
- তিনি চর্যাপদে সর্বাধিক পদ (মোট ১৩টি) রচনা করেছেন, তাই তাঁকে কবিদের মধ্যে বিশেষ মর্যাদা দেওয়া হয়।
- তাঁর রচিত পদগুলো- ৭, ৯ থেকে ১৩, ১৮, ১৯, ৩৬, ৪০, ৪২, ৪৫ (২৪ নং পদটি কাহ্ন পা রচিত, তবে তা পাওয়া যায়নি)।
- তাঁর নাম বিভিন্ন পদে কাহ্নু, কাহ্নি, কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য হিসেবেও পাওয়া যায়।
- গবেষকদের মতে, তিনি খ্রিষ্টীয় অষ্টম শতকে রাজা দেবপালের সময় জীবিত ছিলেন।
- তাঁর আদি নিবাস ছিল উড়িষ্যায়, তবে তিনি নওগাঁ জেলার সোমপুর বিহারে বসবাস করতেন।
- জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও তিনি পরে বৌদ্ধ সহজিয়া তান্ত্রিক মতে দীক্ষিত হয়ে ‘পণ্ডিত-ভিক্ষু’ হিসেবে পরিচিত হন।
- কাহ্ন পাদ শুধু চর্যাপদই নয়, অপভ্রংশ ভাষায় ‘দোহাকোষ’ও রচনা করেন।
- তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য হলো সহজ ও স্পষ্ট ভাষা এবং সুন্দর রূপকের ব্যবহার।
- তিনি জটিল আধ্যাত্মিক বিষয়ও খুব সাধারণ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতেন।
- তাঁর রচনায় ধর্মীয় ভাব, প্রেম এবং সমাজের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে।
- তাই কাহ্ন পাদ বাংলা সাহিত্যে এক স্মরণীয় নাম।
- কাহ্ন পা রচিত চর্যাগীতির একটি নিদর্শন:
এবংকার দৃঢ় বাখোড় মোড়িউ।
বিবিহ বিআপক বান্ধণ তোড়িউ।
কাহ বিলসঅ আসব মাতা।
সহজ নলিনীবণ পইসি নিবিতা ।
জিম জিম করিণা করিণিরে রিসঅ।
তিম তিম তথতা মঅগল বরিসঅ ।
ছড়গই সঅল সহাবে সুধ।
ভাবাভাব বলাগ ন ছুধ।
দশবর রঅণ হরিঅ দশ দিসে।
বিদ্যাকরি দম জা অহিলেসে।
---------
অন্যদিকে,
- ভুসুকু পা রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে।
- লুই পা দুইটি পদ রচনা করেছেন।
- শবর পা ও চর্যার দুইটি পদের রচয়িতা।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন