মূল বিষয়বস্তুতে যান

অপটিক্যাল ফাইবারে আলো চলাচলের মূল নীতি কী?

সঠিক উত্তর

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

সঠিক উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গণিত ১ নম্বর

১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এবং নমনীয় এক ধরণের কাচ বা প্লাস্টিকের তন্তু যার মাধ্যমে তথ্য বা সংকেত আলোক রশ্মি হিসেবে প্রবাহিত হয়। যখন আলোক রশ্মি ফাইবারের ঘন মাধ্যম (কোর) থেকে হালকা মাধ্যম (ক্ল্যাডিং)-এর সীমানায় সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, তখন আলো প্রতিসরিত না হয়ে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমেই ফিরে আসে, এই প্রক্রিয়াটিকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন (Total Internal Reflection) বলা হয়

অপটিক্যাল ফাইবার:

- অপটিক্যাল ফাইবার হলো একটি খুব সরু কাঁচতন্তু, এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়।
- আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়।
- আলোক রশ্মি যখন এই কাঁচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তু অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত।
- সাধারণত চিকিৎসকেরা মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি দেখার জন্য) যে আলোক নলটি ব্যবহার করে এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত।
- এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ব্যতিচার
  2. প্রতিসরণ
  3. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সঠিক
  4. বিচ্ছুরণ

প্রশ্ন তথ্য

বিষয়
গণিত
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

গণিত বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  2. 2

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

  3. 3

    দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  4. 4

    ২ এর কত শতাংশ ৮ হবে?

  5. 5

    "প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)"

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল