সুয়েজ খাল সংযুক্ত করেছে-
সঠিক উত্তর
সঠিক উত্তর: লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
সঠিক উত্তর
সঠিক উত্তর: লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সুয়েজ খাল সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে।
সুয়েজ খাল:
- সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথোরিটির মালিকানাধীন।
- এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।
- এটি আফ্রিকা ও এশিয়ার মধ্যে সীমানা নির্ধারণকারী এবং ইউরোপ ও এশিয়ার মধ্যকার সবচেয়ে সংক্ষিপ্ততম সামুদ্রিক পথ।
- নির্মাণ শুরু হয়েছে: ২৫ এপ্রিল, ১৮৫৯।
- নির্মাণ শেষ হয়: ১৭ নভেম্বর, ১৮৬৯।
- শুরুতে এর দৈর্ঘ্য ছিল ১৬৪ কিলোমিটার এবং গভীরতা ছিল ৮ মিটার, সম্প্রসারণের পর ২০১০ সালের হিসাব মতে এর দৈর্ঘ্য ১৯০.৩ কিলোমিটার, গভীরতা ২৪ মিটার।
- বন্দর: সুয়েজ খালের উত্তর প্রান্তে পোর্ট সাইদ এবং দক্ষিণ প্রান্তে সুয়েজ শহর অবস্থিত। বিশ্ব বাণিজ্যের ১২ থেকে ১৫ শতাংশ পণ্য এই খাল দিয়ে পরিবাহিত হয়।
• সুয়েজ খালের নির্মাণ কাজ ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ ডি লেসেপসের নেতৃত্বে ১৮৫৯ সালে শুরু হয়ে ১৮৬৯ সালে শেষ হয়। ১৮৬৯ সালে এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
- সুয়েজ খাল খননের মূল উদ্দেশ্য ছিল, আফ্রিকা মহাদেশকে অতিক্রম না করে, ইউরোপ ও এশিয়ার মধ্যে সরাসরি জলপথ সংযোগ স্থাপন করা, যা বাণিজ্য ও শিপিং কার্যক্রমকে দ্রুততর এবং সুবিধাজনক করে তোলে।
- দীর্ঘ ৮৭ বছর ফরাসি ও ব্রিটিশদের নিয়ন্ত্রণে থাকার পর, ১৯৫৬ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের আসওয়ান বাঁধ নির্মাণের অর্থ জোগাতে এই আন্তর্জাতিক জলপথটি জাতীয়করণ করেন; যার জেরে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল মিশরের ওপর সামরিক আক্রমণ চালালে বিশ্বজুড়ে তীব্র 'সুয়েজ সংকট' তৈরি হয়।
- তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের আন্তর্জাতিক রাজনৈতিক চাপ এবং জাতিসংঘের মধ্যস্থতায় আক্রমণকারী বাহিনী পিছু হটতে বাধ্য হলে খালের ওপর মিশরের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়।
উৎস: i) Suez Canal Authority.
ii) US Naval Institute.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন