নদীখাতে পানিপ্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে নদীভাঙন বলে। পলিমাটি গঠিত সমভূমি অধ্যুষিত বাংলাদেশের নদীভাঙনে প্রতিবছর প্রচুর ঘরবাড়ি, রাস্তাঘাট ধ্বংস হয়। নদীভাঙনের কারণগুলো হচ্ছে- জলবায়ু পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন, রাসায়নিক দ্রব্যের উপস্থিতি, নদীর প্রবাহপথ ও তীব্র গতিবেগ, নদীগর্ভে শিলার উপাদান, নদীগর্ভে ফাটলের উপস্থিতি, বৃক্ষ নিধন ইত্যাদি। বর্ষাকালেই নদীভাঙন বেশি হয়। উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বোর্ড বই।