মেধাবী
Toggle menu

কোন ম্যালওয়্যার নিজেকে বৈধ সফটওয়্যার হিসেবে ছদ্মবেশ করে?

সঠিক উত্তর
ট্রোজান হর্স

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• উত্তর: ঘ) ট্রোজান হর্স।

ট্রোজান হর্স হলো এক ধরনের ম্যালওয়্যার যা নিজেকে একটি বৈধ ও নিরীহ সফটওয়্যারের ছদ্মবেশে ব্যবহারকারীর কম্পিউটারে প্রবেশ করায়। এটি গ্রিক পুরাণের ট্রয় যুদ্ধ থেকে অনুপ্রাণিত, যেখানে একটি বিশাল কাঠের ঘোড়ার ভেতরে সৈনিকরা লুকিয়ে শহরের ভেতরে প্রবেশ করে। অনুরূপভাবে, ট্রোজান হর্স ম্যালওয়্যার সাধারণত কোনো আকর্ষণীয় ফাইল, প্রোগ্রাম বা লিংকের আড়ালে থাকে। ব্যবহারকারী যখন সেটি ডাউনলোড বা চালু করে, তখন এটি গোপনে সিস্টেমে ক্ষতিকারক কোড ইনস্টল করে। ট্রোজান হর্স ডেটা চুরি, দূর থেকে সিস্টেম নিয়ন্ত্রণ, পাসওয়ার্ড হ্যাকিংসহ বিভিন্ন ক্ষতিকর কাজ করতে পারে। এটি নিজে নিজে ছড়ায় না, বরং ব্যবহারকারীর ভুলে ইনস্টল হয়।

• ম্যালওয়্যার (malware):
- ম্যালওয়্যার হলো ইংরেজি Malicious Software এর সংক্ষিপ্ত রূপ।
- ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট অথবা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে এমন সফ্টওয়‍্যারকে ম্যালওয়্যার বলে।
- এই সফটওয়্যার মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল সিস্টেম ব্যবহারকারী স্বার্থের বিরুদ্ধে কাজ করে।
- যদি কোনো সফ্টওয়্যার তার অক্ষমতার কারণে অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো অসুবিধা সৃষ্টি করে সেক্ষেত্রে তাকে ম্যালওয়্যার বলা চলে না; একে সফটওয়্যার বাগ (bug) বলা হয়।
- ম্যালওয়্যার এমন এক জাতীয় ক্ষতিকর সফ্টওয়্যার যা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করতে, গোপন তথ্য সংগ্রহ করতে, কোনো সংরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করা হয়।

• ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে। যথা-
- কম্পিউটার ভাইরাস (computer viruses),
- ওয়ার্ম (worms),
- ট্রোজান হর্স (trojan horses),
- স্পাইওয়‍্যার (spyware),
- র‍্যানসামওয়‍্যার (ransomware),
- অ্যাডওয়্যার (adware),
- রুটকিটস্ (rootkits) ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রুটকিট
ওয়ার্ম
স্পাইওয়্যার
ট্রোজান হর্স সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড