মেধাবী
Toggle menu

জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুসারে বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?

সঠিক উত্তর
বরিশাল বিভাগ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

⇒ জনশুমারি ও গৃহগণনা ⎯ ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুসারে, বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম।

জনশুমারি ও গৃহগণনা ⎯ ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে। ২০২২ সালের ষষ্ঠ জন শুমারি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা - ২০২২ অনুষ্ঠিত হয় ⎯ ২০২২ সালের ১৫ - ২১ জুন।
- শুমারিতে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করা হয়েছে।
- গণনায় মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি অনুসরণ করা হয়েছে

জনশুমারি ও গৃহগণনা ⎯ ২০২২ -এর চূড়ান্ত রিপোর্ট অনুসারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
➝ মোট জনসংখ্যা ⎯ ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
➝ জনসংখ্যা বৃদ্ধির হার ⎯ ১.১২% ও প্রতি কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ⎯ ১,১১৯ জন।

⇒ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ⎯
➝ বিভাগ ⎯ ঢাকা বিভাগ; প্রতি কিলোমিটারে বসবাস ⎯ ২১৫৬ জন।
➝ জেলা ⎯ ঢাকা জেলা; প্রতি কিলোমিটারে বসবাস ⎯ ১০,০৬৭ জন।

⇒ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম ⎯
➝ বিভাগ ⎯ বরিশাল বিভাগ; প্রতি কিলোমিটারে বসবাস ⎯ ৬৮৮ জন।
➝ জেলা ⎯ রাঙ্গামাটি জেলা; প্রতি কিলোমিটারে বসবাস ⎯ ১০৬ জন।

- সবচেয়ে বেশি মানুষ বাস করে ⎯ ঢাকা বিভাগে; মোট জনসংখ্যা ⎯ ৪৫,৬৪৪,৫৮৬ জন।
- সবচেয়ে কম মানুষ বাস করে ⎯ বরিশাল বিভাগে; মোট জনসংখ্যা ⎯ ৯,৩২৫,৮২০ জন।

তথ্যসূত্র: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও জনশুমারি ও গৃহগণনা ⎯ ২০২২।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সিলেট বিভাগ
বরিশাল বিভাগ সঠিক
চট্টগ্রাম বিভাগ
ময়মনসিংহ বিভাগ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড