প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি অশুদ্ধ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রতিহারীনি
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রতিহারীনি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বানানের নিয়ম:
- প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অশুদ্ধ- প্রতিহারীনি।
- শুদ্ধ বানান- প্রতিহারিণী।
- কারণ-
- কোনো শব্দের শেষে যদি ‘ঈ’- কার থাকে, সেই শব্দের সঙ্গে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত্ব, তা, নী, ণী, পরিষদ, তত্ত্ব ইত্যাদি যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে, তবে পূর্ববর্তী শব্দের ঈ- কার নবগঠিত শব্দে সাধারণত ই- কারে পরিণত হয়।
যেমন :
- প্রাণী + বিদ্যা = প্রাণিবিদ্যা,
- প্রাণী + জগৎ = প্রাণিজগৎ,
- প্রাণী + বাচক = প্রাণিবাচক,
- মন্ত্রী + সভা = মন্ত্রিসভা,
- মন্ত্রী + পরিষদ = মন্ত্রিপরিষদ,
- কৃতি + ত্ব = কৃতিত্ব,
- স্থায়ী + ত্ব = স্থায়িত্ব,
- দায়ী + ত্ব = দায়িত্ব,
- প্রতিদ্বন্দ্বী + তা = প্রতিদ্বন্দ্বিতা,
- সহমর্মী + তা = সহমর্মিতা,
- তপস্বী + নী = তপস্বিনী,
- অধিকারী + নী = অধিকারিণী,
- প্রতিহারী + নী = প্রতিহারিণী ইত্যাদি।
আবার ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন