'হতে, থেকে, চেয়ে' বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পঞ্চমী
সঠিক উত্তর
সঠিক উত্তর: পঞ্চমী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• হতে, থেকে, চেয়ে- পঞ্চমী বিভক্তি।
---------
• বিভক্তি:
- বাক্যের মধ্যে একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক বা অন্বয় স্থাপন করার জন্য শব্দের সঙ্গে যে বর্ণ বা চিহ্ন যুক্ত হয়, তাকে বিভক্তি বলে।
- যেমন— ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
- এখানে ছাদে (ছাদ + এ), মা (মা + শূন্য বিভক্তি), শিশুকে (শিশু + কে), চাঁদ (চাঁদ + শূন্য বিভক্তি) ইত্যাদি শব্দে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে।
- এসব বিভক্তি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক স্থাপন করে।
- যেখানে বিভক্তি চিহ্ন স্পষ্টভাবে দেখা যায় না, সেখানে তাকে শূন্য বিভক্তি ধরা হয়।
- বাংলা শব্দ-বিভক্তি সাধারণত সাত প্রকার:
- প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী।
- যেমন—
• প্রথমা: ০, অ, এ, (য়), তে, এতে।
• দ্বিতীয়া: ০, অ, কে, রে (এরে), এ, য়, তে।
• তৃতীয়া: ০, অ, এ, তে, দ্বারা, দিয়ে, কর্তৃক।
• চতুর্থী: দ্বিতীয়ার মতো।
• পঞ্চমী: এ (য়ে, য়), হইতে, থেকে, চেয়ে, হতে।
• ষষ্ঠী: র, এর।
• সপ্তমী: এ, (য়), য়, তে, এতে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন