সম্প্রতি 'ডিপ-সি ড্রোন তৈরির পরিকল্পনা করেছে কোন দেশ? [জুন, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাপান
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাপান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ডিপ-সি ড্রোন:
- গভীর সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান রেয়ার আর্থ খনিজ অনুসন্ধানের জন্য জাপান নতুন ডিপ-সি ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে।
- প্রকল্পটি পরিচালনা করছে 'এজেন্সি ফর মেরিন-আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজি' (জ্যামস্টেক)।
- ড্রোনটি ২০২৮ অর্থবছরের মধ্যে পরীক্ষামূলকভাবে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- এর প্রধান উদ্দেশ্য হলো জাপানের জন্য বিরল খনিজের স্থায়ী ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করা।
- জ্যামস্টেক ইতোমধ্যে মিনামিতোরিশিমা দ্বীপের নিকটবর্তী সমুদ্রতলে পরীক্ষামূলক খনন কার্যক্রম পরিচালনা করেছে।
- গবেষকদের ধারণা, ওই অঞ্চলের সামুদ্রিক কাদামাটির নিচে বিপুল পরিমাণ রেয়ার আর্থ খনিজ মজুদ রয়েছে।
- নতুন ড্রোনটি প্রায় ৬০ ডিগ্রি কোণে ডুব দিয়ে মাত্র দেড় ঘণ্টায় ৬,০০০ মিটার গভীরতায় পৌঁছতে পারবে।
- বর্তমানে ব্যবহৃত অনেক ডুবোযানের একই গভীরতায় পৌঁছতে ২ ঘণ্টারও বেশি সময় লাগে।
- প্রকল্পটি ১০ বছর মেয়াদি, প্রথম পাঁচ বছরের জন্য প্রায় ৮০০ কোটি ইয়েন (প্রায় ৫ কোটি মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে।
তথ্যসূত্র - বণিক বার্তা পত্রিকার রিপোর্ট।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন