‘বাংলা নববর্ষ’ স্বীকৃতি:- বাঙালি জাতির অন্যতম বড় উৎসব ‘বাংলা নববর্ষ’।
- সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৪ এপ্রিলকে ‘বাংলা নববর্ষ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।- নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ৩২ স্টেট সিনেট লুইস সেপুলভেদার প্রস্তাবে অঙ্গরাজ্যের আইনসভার অধিবেশনে ২২ জানুয়ারি আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে উদ্যাপনের এ সিদ্ধান্ত নিয়েছেন।
- গভর্নর ক্যাথি হোকুল ২৩৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে তা নিশ্চিত করেন।
- ঘোষণায় উল্লেখ করা হয়, অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এবং এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য,
- ২০২২ সাল থেকে বাংলা নববর্ষ নিউইয়র্কের টাইমস স্কয়ারে উদ্যাপিত হয়ে আসছে।
তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।
[Link]