মূল বিষয়বস্তুতে যান

ব্যঞ্জনদ্বিত্ব ধ্বনি পরিবর্তনের উদাহরণ-

সঠিক উত্তর

সকাল > সক্কাল

সঠিক উত্তর: সকাল > সক্কাল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ব্যঞ্জনদ্বিত্ব:
- দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব হলো বাংলা ভাষার একটি ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া, যেখানে জোর দেওয়া বা উচ্চারণকে সহজ ও স্বাভাবিক করার উদ্দেশ্যে শব্দের ভেতরের কোনো একটি ব্যঞ্জনধ্বনি পরপর দুইবার উচ্চারিত হয়।
- এই ক্ষেত্রে একক ব্যঞ্জনটি রূপান্তরিত হয়ে দ্বিগুণ ব্যঞ্জনে পরিণত হয়।
- সাধারণত কথ্য ভাষায় আবেগ, তীব্রতা বা গুরুত্ব বোঝাতে এই ধরনের দ্বিত্ব ব্যঞ্জনের ব্যবহার বেশি দেখা যায়।
- যেমন—
- সকাল → সক্কাল—এখানে ‘ক’ ব্যঞ্জনটি দ্বিত্ব হয়ে ‘ক্ক’ রূপ ধারণ করেছে।
- এই প্রক্রিয়ায় শব্দের অর্থ অপরিবর্তিত থাকলেও উচ্চারণগত রূপে স্পষ্ট পরিবর্তন ঘটে।

- আরও কিছু উদাহরণ:
- পাকা > পাক্কা,
- ছোট > ছোট্ট,
- গপ > গপ্পো,
- শাক > শাক্ক,
- মুলুক > মুল্লুক,
- বড় > বড্ড,
- কিছু > কিচ্ছু।
-------------------
অন্যদিকে,
- করলাম > কল্লাম;
- মারল > মাল্ল;
- তর্ক > তক্ক- র-কার লোপের উদাহরণ।

- র-কার লোপ:
- আধুনিক চলিত বাংলায় দ্রুত উচ্চারণের সময় যখন কোনো শব্দের মাঝের 'র' বা ‘র-ফলা’ বিলুপ্ত হয়ে যায় এবং তার পরিবর্তে পরবর্তী ব্যঞ্জনবর্ণটি দুইবার উচ্চারিত হয়, তখন তাকে র-কার লোপ বা ‘র’ লোপ বলা হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. করলাম > কল্লাম
  2. মারল > মাল্ল
  3. তর্ক > তক্ক
  4. সকাল > সক্কাল সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল