খাসিয়া সম্প্রদায়: - খাসিয়া (বা খাসি) বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠি। - এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। - খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে। - তারা আসামে এসেছিল সম্ভবত তিববত থেকে। - তাদের প্রধান আবাসস্থল উত্তর-পূর্ব ভারত। - খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে। - এদের আদি নিবাস ছিলো তিব্বতে। - খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত। - বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
উৎস: বাংলাপিডিয়া ও সংশ্লিষ্ট জেলা সমূহের ওয়েবসাইট।