মূল বিষয়বস্তুতে যান

'ড়' ও 'ঢ়' ধ্বনি গুলোকে বলা হয়-

সঠিক উত্তর

তাড়নজাত ধ্বনি

সঠিক উত্তর: তাড়নজাত ধ্বনি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• তাড়নজাত ধ্বনি:
- বাংলা ভাষায় তাড়নজাত বা তাড়িত ব্যঞ্জনধ্বনি হলো সেই ধ্বনি, যেগুলো উচ্চারণের সময় জিভের ডগা দ্রুত উল্টে মূর্ধায় বা দাঁতের মূলে সংস্পর্শ বা টোকা দেয়।
- বাংলা ভাষায় এ ধরনের দুটি ধ্বনি রয়েছে: ‘ড়’ এবং ‘ঢ়’।
- এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভ দ্রুত সংকুচিত হওয়ার কারণে তাড়নজাত নামে পরিচিত।

- ড়: স্বল্পপ্রাণ মূর্ধন্য তাড়নজাত ধ্বনি। যেমন—বাড়ি, গাড়ি, বড়।
- ঢ়: মহাপ্রাণ মূর্ধন্য তাড়নজাত ধ্বনি। যেমন—গাঢ়, মূঢ়, আষাঢ়।

অন্যদিকে,
• ঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনি দ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয়।
- যথা- ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ ইত্যাদি।

• উষ্মধ্বনি/উষ্ম ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাম্প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে, সেগুলােকে উষ্মধ্বনি/উষ্ম ব্যঞ্জন বলে।
- এগুলোকে শিস্‌ ধ্বনিও বলা হয়।
- সালাম, শসা, হুঙ্কার প্রভৃতি শব্দের স, শ, হ উষ্ম ধ্বনির উদাহরণ।

• উচ্চারণস্থান অনুসারে উষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলােকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- দন্তমূলীয় (স),
- তালব্য (শ), এবং
- কণ্ঠনালীয় (হ)।

উল্লেখ্য,
- এগুলাের মধ্যে স এবং শ-কে আলাদাভাবে শিস ধ্বনিও বলা হয়ে থাকে।
- কারণ স, শ উচ্চারণে শাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শিসের মতাে আওয়াজ হয়।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৬-সংস্করণ)।
প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খন্ড), বাংলা একাডেমি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ঘোষ ধ্বনি
  2. কল্পনাজাত ধ্বনি
  3. তাড়নজাত ধ্বনি সঠিক
  4. শিশ ধ্বনি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল