মূল বিষয়বস্তুতে যান

বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে?

সঠিক উত্তর

বল্লাল সেন

সঠিক উত্তর: বল্লাল সেন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কৌলিন্য প্রথা:
- কৌলিন্য প্রথা বলতে বোঝায়, যে কোনো জাতি বা গোষ্ঠী বা বর্ণ বা সম্ভ্রান্ত বংশ যারা সামাজিক সম্মান ভোগ করে এবং ঐতিহ্যগতভাবে নিজেদের সামাজিক অবস্থান এবং ‘কুল’ পরিচিতি ধরে রাখতে বদ্ধপরিকর।
- সেন আমলে বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন।

বল্লালসেন :
- বল্লালসেন বাংলার সেন বংশের দ্বিতীয় রাজা এবং বিজয়সেনের পুত্র ও উত্তরসূরি ছিলেন।
- তিনি বাংলায় সামাজিক সংস্কার, বিশেষত কৌলীন্য প্রথার প্রবর্তক হিসেবে পরিচিত।
- তাঁর শাসনামলের দুটি লিপি-প্রমাণ হলো নৈহাটি তাম্রশাসন ও সনোকার মূর্তিলিপি।
- লিপিতে তাঁর সামরিক বিজয়ের উল্লেখ না থাকলেও তিনি পাল রাজা গোবিন্দপালের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বলে ধারণা করা হয়।
- পিতা বিজয়সেনের মিথিলা অভিযানে তাঁর অংশগ্রহণের সম্ভাবনার কথাও বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে।
- কৌলীন্য প্রথার উৎপত্তি সম্পর্কে প্রচলিত মত থাকলেও এর পক্ষে সমসাময়িক লিপিগত প্রমাণ পাওয়া যায় না; পরবর্তী কালের কুলজিশাস্ত্রগুলো এ বিষয়ে প্রধান উৎস।
- বল্লালসেন ছিলেন একজন পণ্ডিত ও সাহিত্যিক। তিনি দানসাগর (১১৬৮ খ্রি.) রচনা করেন এবং অদ্ভুতসাগর (১১৬৯ খ্রি.) গ্রন্থ রচনা শুরু করেন।
- তিনি শিবের উপাসক ছিলেন এবং ‘অরিরাজ নিঃশঙ্ক শঙ্কর’ উপাধি ধারণ করেছিলেন।
- তিনি চালুক্য রাজকন্যা রামদেবীকে বিবাহ করেন।
- বৃদ্ধ বয়সে তিনি রাজ্যভার পুত্র লক্ষ্মণসেনের হাতে অর্পণ করেন।
- জীবনের শেষ সময় তিনি ত্রিবেণীর নিকট গঙ্গাতীরে অতিবাহিত করেন।
- তিনি প্রায় ১৮ বছর সফলভাবে রাজত্ব করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বল্লাল সেন সঠিক
  2. বিজয় সেন
  3. লক্ষণ সেন
  4. সামন্ত সেন

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল