মূল বিষয়বস্তুতে যান

'মেঘ বলে চৈত্রে যাবো' হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস হলেও আহসান হাবীব রচিত-

সঠিক উত্তর

কাব্যগ্রন্থ

সঠিক উত্তর: কাব্যগ্রন্থ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'মেঘ বলে চৈত্রে যাবো' হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস হলেও আহসান হাবীব রচিত- কাব্যগ্রন্থ।
--------------------
• আহসান হাবীব:
- আহসান হাবীব ছিলেন একজন প্রখ্যাত কবি, সাংবাদিক ও সাহিত্যিক।
- তিনি আধুনিক বাংলা কবিতায় বিশেষ অবদান রেখেছেন।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- আহসান হাবীব আধুনিক কাব্যধারার কবি ছিলেন।
- বাল্যকাল থেকেই কাব্যচর্চায় মনোযোগী ছিলেন।
- সপ্তম শ্রেণীতে ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়।
- ১৯৩৪ সালে তাঁর প্রথম কবিতা ‘মায়ের কবর পাড়ে কিশোর’ ছাপা হয়।
- আহসান হাবীব দীর্ঘকাল দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- সাহিত্য ও সাংস্কৃতিক অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
- আহসান হাবীব ১৯৮৫ সালের ১০ জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন।

- তাঁর কাব্যগ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য:
- রাত্রিশেষ,
- ছায়াহরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুহাতে দু আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ।

তাঁর ২টি বিখ্যাত উপন্যাস:
- অরণ্য নীলিমা,
- রাণীখালের সাঁকো।

- তাঁর উল্লেখযোগ্য কিছু শিশুতোষ গ্রন্থ:
- জ্যোৎস্না রাতের গল্প,
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
- ছুটির দিন দুপুরে।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রবন্ধ
  2. কবিতা
  3. কাব্যগ্রন্থ সঠিক
  4. শিশু সাহিত্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল