সূর্যগ্রহণ:- সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে ঠিক সরল রেখায় অবস্থান করে, যার ফলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে এবং আমরা সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখতে পাই না।- তখন সূর্য থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে।
- অন্যভাবে বললে বলা যায়, চাঁদ এই সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে।
চন্দ্ৰগ্ৰহণ:- চন্দ্রগ্রহণ হয় যখন চাঁদ আর সূর্যের মাঝখানে থাকে পৃথিবীর অবস্থান।
- পৃথিবী তখন আলোর উৎস বন্ধ করে দেয়।
- চন্দ্রগ্রহণের সময় আমরা দেখি চাঁদের পিঠে পৃথিবীর ছায়া।
পূর্ণিমা:
- পূর্ণিমা তখনই হয়, যখন পৃথিবীর এক পাশে সূর্য এবং তার উল্টো পাশে চাঁদ অবস্থান করে।
অমাবস্যা:
- চাঁদ ও পৃথিবী আবর্তনকালে যখন চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে।
- চাঁদের অবস্থান হয় পৃথিবী ও সূর্যের মাঝখানে, সেই অবস্থাকে বলে অমাবস্যা।
উৎস: ৪ ডিসেম্বর ২০২১, বিবিসি বাংলা। [
link]