'কিকাই ক্যালডেরা' আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাপান
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাপান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'কিকাই ক্যালডেরা' আগ্নেয়গিরি:
- 'কিকাই ক্যালডেরা' আগ্নেয়গিরি জাপানে অবস্থিত।
- এটি জাপানের কিউশু দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি বিশাল, মূলত জলমগ্ন আগ্নেয়গিরির জ্বালামুখ।
- জাপানের কিউশু দ্বীপের উপকূলে অবস্থিত কিকাই ক্যালডেরা আগ্নেয়গিরিতে প্রায় ৭ হাজার ৩০০ বছর আগে অগ্ন্যুৎপাত ঘটেছিল।
- প্রায় ৭ হাজার ৩০০ বছর আগে অগ্ন্যুৎপাতের সময় এই আগ্নেয়গিরি থেকে প্রায় ১৬০ ঘনকিলোমিটার শিলা ও ছাই নির্গত হয়েছিল। এটি ১৯১২ সালের নভারুপ্টা অগ্ন্যুৎপাতের চেয়ে ১১ গুণ এবং ১৯৯১ সালের পিনাতুবো অগ্ন্যুৎপাতের চেয়ে ৩২ গুণ বেশি শক্তিশালী ছিল। এই প্রচণ্ড বিস্ফোরণে প্রায় ৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং এর ছাই জাপান ও কোরিয়া উপদ্বীপের বিশাল অংশজুড়ে ছড়িয়ে পড়েছিল।
উল্লেখ্য,
- সম্প্রতি (এপ্রিল, ২০২৬) গবেষকেরা লক্ষ করেছেন, বর্তমান ম্যাগমার রাসায়নিক গঠন আকাহোয়া অগ্ন্যুৎপাতের ম্যাগমার চেয়ে ভিন্ন। গত ৩ হাজার ৯০০ বছর ধরে একটি নতুন লাভা ডোম তৈরি হচ্ছে এবং ম্যাগমা আধারে নতুন ম্যাগমা প্রবেশ করছে।
উৎস: প্রথম আলো।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন