মীর মশাররফ হোসেন রচিত ‘গো-জীবন’ কী ধরনের সাহিত্যকর্ম?
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রবন্ধ
সঠিক উত্তর
সঠিক উত্তর: প্রবন্ধ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• মীর মশাররফ হোসেন রচিত ‘গো-জীবন’ একটি প্রবন্ধ।
----------------------
• ‘গো-জীবন’:
- মীর মশাররফ হোসেন রচিত ‘গো-জীবন’ একটি প্রবন্ধ পুস্তিকা। প্রবন্ধটি মূলত কৃষিনির্ভর অর্থনীতিতে যে কোনো কারণে গাভী হত্যা অনুচিত তা প্রতিষ্ঠার চেষ্টা করে। লেখক তার যুক্তি সমর্থনের জন্য ধর্মগ্রন্থ এবং দৈনন্দিন বাস্তব অভিজ্ঞতার উদাহরণ ব্যবহার করেছেন। প্রবন্ধের মাধ্যমে মশাররফ হোসেন হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রকাশিত হওয়ার পর এটি তৎকালীন মুসলিম ধর্মীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ‘আখবারে এসলামিয়া’ পত্রিকায় প্রতিবাদ প্রকাশিত হয় এবং পরে লেখক মামলার জটিলতায় জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত মৌলবাদী চাপের কারণে তিনি প্রবন্ধটি প্রত্যাহার করতে বাধ্য হন।
-----------------------------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
- তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফ হোসেনের প্রচলিত ছদ্মনাম ছিল ‘গাজী মিয়া’।
- তিনি আরও যেসব ছদ্মনাম ব্যবহার করতেন: গৌড়তটবাসী মশা, উদাসীন পথিক।
- তিনি গো-জীবন নামক প্রবন্ধ রচনা করে মামলায় জড়িয়ে পড়েন।
- গ্রামবার্তা প্রকাশিকা’ (১৮৪৩), পত্রিকার মাধ্যমেই তিনি সাহিত্যজীবনে প্রবেশ করেন - যার সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ।
- তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ: গো-জীবন।
- তাঁর নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য:
• বসন্তকুমারী,
•বেহুলা গীতাভিনয়,
• জমিদার দর্পণ।
• মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা হচ্ছে গাজী মিয়াঁর বস্তানী।
- তার রচিত প্রহসন হচ্ছে: এর উপায় কি।
- তাঁর সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম হলো কারবালার যুদ্ধকে উপজীব্য করে লেখা উপন্যাস 'বিষাদ সিন্ধু' - যার তিনটি খণ্ড হলো:
• মহররম পর্ব,
• উদ্ধার পর্ব ও
• ইয়াজিদ বধ পর্ব।
- তাঁর রচিত গ্রন্থ: উদাসীন পথিকের মনের কথা।
- তাঁর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ:
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন