মেধাবী
Toggle menu

অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস?

সঠিক উত্তর
SO₂

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অ্যাসিড বৃষ্টি:
- মনুষ্য সৃষ্ট কারণে বায়ুতে যে প্রচুর পরিমাণে SO₂ ও NO₂ মিশে তা শিশির, তুষার ও বৃষ্টির জলের সংস্পর্শে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং পৃথিবীর বুকে ঝরে পড়ে।
- এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে।
- বিভিন্ন কল-কারখানা ও গাড়ি থেকে নির্গত ক্ষতিকর নানা রাসায়নিক পদার্থের ফলে বায়ু দূষণ হওয়ায় এসিড বৃষ্টির মূল কারণ।
- প্রাণিজগৎসহ পরিবেশের ওপর মারাত্মক প্রভাব রয়েছে এসিড বৃষ্টির।
- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা বজ্রপাতের মতো প্রাকৃতিক কারণেও এসিড বৃষ্টি হতে পারে।
- ১৮৫২ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে প্রথম এসিড বৃষ্টি ও বায়ু দূষণের মধ্যে একটা সম্পর্ক খুঁজে পান স্কটিশ রসায়নবিদ রবার্ট স্মিথ।

উল্লেখ্য,
- বর্তমানে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, কানাডার দক্ষিণ-পূর্বাঞ্চল এবং ইউরোপের বেশির ভাগ অঞ্চলেই এসিড বৃষ্টি পরিলক্ষিত হয়।
- এ ছাড়া দক্ষিণ এশিয়ার কিছু অংশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণাঞ্চলও ভবিষ্যতে এসিড বৃষ্টির ঝুঁকির মধ্যে রয়েছে।
- এসিড বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপের পূর্বাঞ্চলে।

উৎস: Britannica.

সকল অপশন

রেফারেন্স মাত্র

CO₂
SO₂ সঠিক
N₂O₂
C₂O₂

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড