মূল বিষয়বস্তুতে যান

'রতনে রতন চিনে।' - নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

সঠিক উত্তর

কর্তৃ কারকে সপ্তমী

সঠিক উত্তর: কর্তৃ কারকে সপ্তমী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'রতনে রতন চিনে।' - নিম্নরেখ শব্দটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।

• কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
- ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই কর্তৃকারক।
যেমন:
- খোকা বই পড়ে। (কে পড়ে? খোকা - কর্তৃকারক)।
- মেয়েরা ফুল তোলে। (কারা তোলে? মেয়েরা – কর্তৃকারক)।

বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন রকম হতে পারে।
যথা:
১. কর্মবাচ্যের কর্তা (কর্মপদের প্রাধান্যসূচক বাক্যে): পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে।
২. ভাববাচ্যের কর্তা (ক্রিয়ার প্রাধান্যসূচক বাক্যে): আমার যাওয়া হবে না।
৩. কর্ম-কর্তৃবাচ্যের কর্তা (বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয়): বাঁশি বাজে। কলমটা লেখে ভালো।

কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
• প্রথমা বিভক্তি:
- হামিদ বই পড়ে।
- পাখি ডাকছে।

• দ্বিতীয়া বিভক্তি:
- তোমাকে লিখতে হবে।
- মামাকে ডাকতে হবে।

• তৃতীয়া বিভক্তি:
- ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
- ভালো ছাত্র দিয়ে ভালো ফল হয়।

• চতুর্থী বিভক্তি:
- সকলকে মরতে হবে।

• পঞ্চমী বিভক্তি:
- আমা হতে এ কার্য হবে না সাধন।

• ষষ্ঠী বিভক্তি:
- আমার যাওয়া হয়নি।
- এটা তোমার বিবেচ্য।

• সপ্তমী বিভক্তি:
- রতনে রতন চিনে।
- ঘোড়ায় গাড়ি টানে।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সালের সংস্করণ);
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কর্তৃ কারকে সপ্তমী সঠিক
  2. কর্ম কারকে সপ্তমী
  3. অপাদানে কারকে সপ্তমী
  4. অধিকরণে কারকে সপ্তমী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল