নিচের কোনটি একটি মহাকাব্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মহাশ্মশান
সঠিক উত্তর
সঠিক উত্তর: মহাশ্মশান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'মহাশ্মশান' - একটি মহাকাব্য।
• 'মহাশ্মশান' মহাকাব্য:
- কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান' ১৯০৪ সালে প্রকাশিত হয়।
- কাব্যটি ধারাবাহিকভাবে মুহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
- এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ।
- এ যুদ্ধ ছিল ভারতের উদীয়মান হিন্দুশক্তি মারাঠাদের সঙ্গে মুসলিমশক্তি তথা আহমদ শাহ আবদালীর নেতৃত্বে রোহিলা-অধিপতি নজীবউদ্দৌলার শক্তিপরীক্ষা; যুদ্ধে মুসলমানদের জয় হলেও কবির দৃষ্টিতে তা ছিল উভয়েরই শক্তিক্ষয় ও ধ্বংস; এজন্যই তিনি একে ‘মহাশ্মশান’ বলেছেন।
- মহাকাব্যের প্রধান চরিত্রগুলো হলো: আহমদ শাহ্ আবদালী, ইব্রাহিম কার্দি, জোহরা বেগম, হিরণ বালা, সুজাউদ্দৌলা প্রমুখ।
অন্যদিকে,
ফণিমনসা - কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ।
মরুশিখা - যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ।
অনল প্রবাহ - সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজীর কাব্যগ্রন্থ।
উৎস:
বাংলাপিডিয়া;
'মহাশ্মশান' মহাকাব্য;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন