মুনীর চৌধুরী রচিত 'কবর' নাটকটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৬৬ সালে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৬৬ সালে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ মুনীর চৌধুরী রচিত 'কবর' নাটকটি ১৯৬৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নাটকটি রচিত হয় ১৯৫৩ সালে।
⇒ 'কবর' নাটক:
-‘কবর’ নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- ১৯৫৩ সালে জেলখানায় বন্দি থাকা অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ করেন।
- এই অনুরোধের ভিত্তিতেই মুনীর চৌধুরী ‘কবর’ নাটক রচনা করেন।
- তিনি মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত 'Bury The Dead' নাটকের অনুসরণে 'কবর' নাটকটি রচনা করেন।
- ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে প্রথম প্রকাশিত হয়।
- এ নাটকের উল্লেখযোগ্য চরিত্র: হাফিজ ও মুর্দাফকির।
• মুনীর চৌধুরী রচিত নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।
• অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা,
- মুখরা রমণী বশীকরণ।
উৎস:
বাংলাপিডিয়া;
'কবর' নাটক;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন