মূল বিষয়বস্তুতে যান

‘রাক্ষুসী’ ও ‘স্বামীহারা’— গল্প দুটি নজরুলের কোন গ্রন্থে সংকলিত হয়েছে?

সঠিক উত্তর

রিক্তের বেদন

সঠিক উত্তর: রিক্তের বেদন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘রাক্ষুসী’ ও ‘স্বামীহারা’— গল্প দুটি নজরুলের ‘রিক্তের বেদন’ গ্রন্থে সংকলিত হয়েছে।
------
• ‘রিক্তের বেদন’:
- ‘রিক্তের বেদন’ কাজী নজরুল ইসলামের দ্বিতীয় গল্পগ্রন্থ। এটি ১৯২৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়।
এই গ্রন্থে অন্তর্ভুক্ত গল্পগুলো হলো—
- ‘রিক্তের বেদন’,
- বাউন্ডেলের আত্মকাহিনী’,
- ‘মেহের-নেগার’,
- ‘সাঁজের তারা’,
- ‘রাক্ষুসী’,
- ‘সালেক’,
- ‘স্বামীহারা’
- ‘দুরন্ত পথিক’।

- এই গল্পগুলোর প্রধান বিষয়বস্তু হলো প্রেম। তবে প্রেমকে কেন্দ্র করে পারিপার্শ্বিক ঘটনা ও মানবমনের বেদনা, সংঘাত ও অনুভূতিও গভীরভাবে চিত্রিত হয়েছে।
-------
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, গীতিকার, দার্শনিক, এবং বাংলাদেশের জাতীয় কবি।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তার ডাকনাম ছিল দুখু মিয়া।
- বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত।
- তিনি কৈশোরে থিয়েটার ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত হন।
- ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার পর সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নেন।
- পরবর্তীতে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী কবিতা ও সাময়িকী প্রকাশ করা শুরু করেন।
- তাঁর কবিতায় মানুষের প্রতি অন্যায়, সামাজিক শোষণ ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ মূলভাব হিসেবে প্রকাশ পেয়েছে।

• তাঁর গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রিক্তের বেদন সঠিক
  2. শিউলি মালা
  3. ব্যথার দান
  4. কুহেলিকা

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল