শশী ও কুসুম কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পুতুলনাচের ইতিকথা
সঠিক উত্তর
সঠিক উত্তর: পুতুলনাচের ইতিকথা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস:
- ‘পুতুল নাচের ইতিকথা’ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য উপন্যাস। লেখক নিজে বলেছেন, "সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।" এই উপন্যাসে সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়।
- এখানে, ‘পুতুল’ বলতে বোঝানো হয়েছে সেইসব মানুষকে যারা চারিত্রিক দৃঢ়তা দেখাতে পারে না এবং অন্যের অল্প প্রভাবেই পরিচালিত হয়। উপন্যাসে ডাক্তার শশী কুসুমকে উদ্দেশ্য করে বলেন, “শরীর! শরীর! তোমার মন নাই, কুসুম?”, যা চরিত্রগুলোর মানসিক ও সামাজিক বৈশিষ্ট্য তুলে ধরে।
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- শশী,
- কুসুম,
- গোপাল,
- সেনদিদি,
- যাদব পণ্ডিত ইত্যাদি।
• মানিক বন্দ্যোপাধ্যায়:
মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ২৯ মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ ছিল তাঁর ডাকনাম। তিনি ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক ছিলেন।
তাঁর রচিত উপন্যাস:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন