'লোকমুখে এই কথা শুনেছি' কোন কারক?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অপাদান
সঠিক উত্তর
সঠিক উত্তর: অপাদান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন:
- বোঁটা-আলগা ফল গাছে থাকে না।
- মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।
- বাবাকে বড্ড ভয় পাই।
- লোকমুখে শুনেছি।
- এখানে “লোকমুখে” অর্থ — লোকের মুখ থেকে / জনশ্রুতি থেকে / লোকের কথাবার্তা থেকে।
অপাদান কারক সাধারণত বোঝায়- যেখান থেকে কোনো কিছু উৎপন্ন, আরম্ভ, প্রাপ্ত, বিচ্যুত, গৃহীত বা জানা যায়, অর্থাৎ উৎস/মূল/প্রাপ্তিস্থান।
- এখানে- কোথা থেকে শুনেছি? প্রশ্ন করলে- উত্তর হবে → লোকমুখে / লোকের মুখ থেকে।
- তাই “লোকমুখে” = অপাদান কারক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন