'আলসে' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: খাটিয়ে
সঠিক উত্তর
সঠিক উত্তর: খাটিয়ে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'আলসে' বিশেষণ পদ। শব্দটি কোনো অলস ব্যক্তিকে বুঝাচ্ছে। সুতরাং শব্দটির বিপরীতার্থক শব্দও বিশেষণ পদ হবে। অপরদিকে খাটিয়ে বিশেষণ পদ, শব্দটি পরিশ্রম করে এমন ব্যক্তিকে বুঝিয়েছে।
অতএব,
• 'আলসে' এর বিপরীতার্থক শব্দ - খাটিয়ে।
অন্যদিকে,
শ্রম, নিরালস্য, অনালস্য শব্দগুলো বিশেষ্য পদ।
'আলস্য' এর বিপরীতার্থক শব্দ - শ্রম / নিরালস্য/অনালস্য।
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো-
আসক্ত - নিরাসক্ত।
আসমান - জমিন।
আহত - অনাহত।
আপদ - নিরাপদ।
আসল - নকল।
আদর - অনাদর।
আমদানি - রপ্তানি।
আস্থা - অনাস্থা।
আর্দ্র - শুষ্ক।
আসামি - ফরিয়াদি।
আবিল - অনাবিল।
আবশ্যক - অনাবশ্যক।
উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন