মেধাবী
Toggle menu

দুটি নল ক ও খ দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৬০ মিনিট ও ৭৫ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চার নিচে চৌবাচ্চাটি খালি করার একটি নল আছে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ৫০ মিনিটে পূর্ণ হয়। গ নল দ্বারা চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?

সঠিক উত্তর
১০০ মিনিটে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: দুটি নল ক ও খ দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ৬০ মিনিট ও ৭৫ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চার নিচে চৌবাচ্চাটি খালি করার একটি নল আছে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ৫০ মিনিটে পূর্ণ হয়। গ নল দ্বারা চৌবাচ্চাটি কত সময়ে খালি হবে?

সমাধান:
মনেকরি,
গ নল দ্বারা চৌবাচ্চাটি খালি হবে = x মিনিটে

ক নল দ্বারা ৬০ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির = ১ অংশ
∴ ক নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির = ১/৬০ অংশ

আবার,
খ নল দ্বারা ৭৫ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির = ১ অংশ
খ নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির = ১/৭৫ অংশ

এখন,
গ নল দ্বারা x মিনিটে চৌবাচ্চাটি খালি হবে = ১ অংশ
∴ গ নল দ্বারা ১মিনিটে চৌবাচ্চাটি খালি হবে = ১/x অংশ

প্রশ্নমতে,
(১/৬০) + (১/৭৫) - (১/x) = ১/৫০
বা, (১/৬০) + (১/৭৫) - (১/৫০) = ১/x
বা, (৫ + 8 - ৬)/৩০০ = ১/x
বা, ৩/৩০০ = ১/x
বা, ১/১০০ = ১/x
∴ x = ১০০

∴ গ নল দ্বারা চৌবাচ্চাটি খালি হবে = ১০০ মিনিটে ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৬০ মিনিটে
১০০ মিনিটে সঠিক
৯০ মিনিটে
৮০ মিনিটে

প্রশ্ন তথ্য

বিষয়
গাণিতিক যুক্তি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড