বাংলাদেশের সংবিধান রচনাকালীন এর ভাষাগত ত্রুটি দূর করার জন্য গঠিত কমিটির অন্তর্ভুক্ত ছিলেন কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: আনিসুজ্জামান
সঠিক উত্তর
সঠিক উত্তর: আনিসুজ্জামান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
খসড়া সংবিধান প্রস্তুতকরণ:
- খসড়া সংবিধান প্রস্তুতকরণ প্রক্রিয়া ছিল একটি জটিল ও বহুস্তরীয় কাজ। বিভিন্ন সুপারিশ ও ব্যাপক আলোচনার পর ১৯৭২ সালের ১০ জুন খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংবিধানের একটি প্রাথমিক খসড়া অনুমোদন করে। এই খসড়াটি প্রস্তুতের আগে কমিটির সভাপতি ও আহ্বায়ক ড. কামাল হোসেন আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে ভারত ও ইংল্যান্ড সফর করেন।
এছাড়াও,
- সংবিধানের ভাষাগত গঠন, ব্যাকরণগত শুদ্ধতা ও শৈল্পিক সৌন্দর্য যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, যিনি তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ছিলেন।
- অন্য দুই সদস্য ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মযহারুল ইসলাম এবং তৎকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ আলী আহসান।
সূত্র: বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশের সংবিধান- আরিফ খান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন